Monday, 6 January 2014

Microsoft Word এর বিকল্প একটি পোগ্রাম- AbiWord (মাত্র-৯ এমবি'র)

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।



শিরোনাম পড়ে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আমি আজ কোন বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি।

ঠিক ধরেছেন, আমি আজ আপনাদের সাথে সেরকম একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।

অনেকের কাছে হয়তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রো-ভার্সন নেই অথবা ওয়ার্ড প্রসেসরের জন্য বিকল্প কোন সফটওয়্যার হয়তো খুজছেন, তাদের সবাই জন্য এই সফটওয়্যারটি নিয়ে এসেছি, প্রত্যেকেই এটি ব্যবহার করে দেখতে পারেন।



AbiWord দ্রুততর এবং ছোট্র একটি টেক্সট এডিটর প্রোগ্রাম। যা কিছু সংখ্যক volunteer মিলে সফটওয়্যারটি তৈরি করছেন। এই প্রোগ্রামটি ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর অনূরূপ একটি প্রোগ্রাম। এটির ব্যবহার তুলনামূলক সহজ। এবং এতে অনেকগুলো টেক্সট ফরমেটিং যুক্ত রয়েছে যা সহজেই ব্যবহার করা যায়। পাশাপাশি এটি দ্বারা HTML ফাইল ও তৈরি করা যায়।

এটি নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। আপনারা ব্যবহার করলে এটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটি আপনারা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

নিচে এর ডাউনলোড লিংক দেয়া হল-

Download:-AbiWord

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

No comments:

Post a Comment