Showing posts with label গুগুল ব্লগ. Show all posts
Showing posts with label গুগুল ব্লগ. Show all posts

Tuesday, 7 January 2014

আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৪

আশা করি আল্লাহর রহমতে এই প্রবিত্র মাহে রমজান মাসে সবাই ভালো আছেন। সবাই সব সময় ভালো থাকবেন এই প্রত্যাশা সবসময় করি।

আজকে আমরা জানব কিভাবে ব্লগসাইটে টেমপ্লেট আপলোড দেওয়া হয়।
প্রথমে নিচের লিংকটি তে ক্লিক করে টেমপ্লেট টি ডাউনলোড করে নিন।
blog template

তারপর নিচের দুটি পদ্ধতির যেকোন এক প্রদ্ধতি তে টেমপ্লেট টি আপনার ব্লগ সাইটে আপলোড করে নিন। বিশেষ করে প্রথম পদ্ধতি অনূসরণ করে টেমপ্লেট টি আপলোড করে নিন

১ম পদ্ধতি: ব্লগার ড্যাসবোর্ড থেকে Template এ ক্লিক করুন। তারপর উপরের ডানপাশ থেকে backup/restore এ ক্লিক করুন।

তারপর সেখান থেকে browse সিলেক্ট করে আপনার কম্পিউটার থেকে টেমপ্লেটের লোকেশন দেখিয়ে দিন।
এবার upload এ ক্লিক করুন। ব্যাস আপনার নতুন টেমপ্লেট টি আপলোড হয়ে যাবে।
আপনি এর উপরের download template লিখাটিতে ক্লিক করে যেকোন সময় আপনার টেমপ্লেট এর backup রাখতে পারবেন।

২য় পদ্ধতি: এছাড়াও আপনি আপনার টেমপ্লেট টি কে অন্যভাবেও আপলোড করতে পারবেন। এটি করার জন্য আপনার টেমপ্লেট টি কে Notepad/Notepad++/Netbean ইত্যাদি দিয়ে ওপেন করুন। তারপর কিবোর্ড থেকে Ctrl এবং A একসাথে চেপে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে select all নির্বাচন করুন। পুরো লিখাটি সিলেক্ট হলে এবার আপনি পুরো লিখাটি কে copy করে নিন এবং ব্লগার ড্যাসবোর্ডে যান। সেখান থেকে টেমপ্লেট নির্বাচন করুন। তারপর Edit HTML এ ক্লিক করুন নিম্নের ছবিটির মত পেজটি দেখতে পাবেন।



এবার টেমপ্লেটের লিখাগুলোর উপরে রাইট বাটন ক্লিক করে select all নির্বাচন করুন। এবার Backspace দিয়ে লিখাগুলো মুছে ফেলুন। এবং পুনরায় রাইট বাটন ক্লিক করে paste নির্বাচন করুন। তারপর save template এ ক্লিক করুন। (যদি পূর্বের টেমপ্লেটের কোন widget যদি ডিলিট হওয়ার জন্য অনুমতি চায় তাহলে ডিলিট করে দিন)

ব্যাস আপনার টেমপ্লেট টি আপলোড হয়ে গেল। এবার উপরের view blog এ ক্লিক করে আপনার ব্লগটি দেখে আসুন।

আজকের পোষ্টের এখানেই করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৫

আস-সালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

আজকের পর্বে আমরা কয়েকটি গুরত্বপূর্ল টুলস্ সম্পর্কে জানব। এগুলো পরবর্তী ধাপসমূহে আমদের প্রয়োজন হবে। তাই এগুলো ডাউনলোড করে নিরাপদে সেভ করে রাখা উচিত। নিম্নে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

১। বাংলা ফ্রন্ট:-

ওয়েব সাইটে অনেকেই বাংলা ফ্রন্ট সংক্রান্ত জটিলতায় পড়েন। তাদের প্রত্যেকের প্রতি নিচের ফ্রন্ট টি ব্যবহার করার অনুরোধ রইল। এই ফ্রন্ট-টি তে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি বাংলা লিখতে পারবেন। এটি বর্তমানে প্রায় সকল ওয়েব সাইট গুলোতে সাপোর্ট করে। আমাদের সবার-ই কমবেশী বিজয় ফ্রন্ট এর উপর ধারনা রয়েছে। এই ফ্রন্টটি পুরোপুরি বিজয় ফ্রন্টের মতই। তবে সামান্য প্রার্থক্য রয়েছে। আশা করি ব্যবহার করলেই তা শিখে নিতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে উক্ত ফ্রন্টটি ডাউনলোড করে নিন।

ফ্রন্ট ডাউনলোড লিংক

ডাউনলোড শেষে Setup ফাইলটি তে ক্লিক করে ইনস্টল করে নিন।
ইনস্টল শেষ হলে উক্ত প্র্র্রোগ্রামটি কে Taskbar এ দেখতে পাবেন। নিচের চিত্রে তা দেখানো হল।



এবার ENG লিখাটির উপর ক্লিক করলে “বাংলা” লিখাটি দেখা যাবে। আপনি যখন যে ভাষাতে লিখতে চান ওখান থেকে প্রতিবার সেই ভাষাটি সিলেক্ট করে নিবেন।

যারা বাংলায় লিখতে জানেন না, তারা নিচের লিংক থেকে পি.ডি.এফ ফাইলটি নামিয়ে দ্রুত

কিবোর্ড থেকে বাংলা অক্ষরের অবস্থানগুলো শিখে নিন।

ডাউনলোড:(কিবোর্ডে বাংলা অক্ষরগুলোর অবস্থান)


২। Notepad++

এটি একটি গুরত্বপূর্ন ওয়েব এপ্লিকেশন যা দ্বারা এইচ.টি.এম.এল থেকে শুরু করে যেকোন ওয়েব এপ্লিকেশনের ফাইল তৈরি ও এডিটিং করা যায়।
এটি দিয়ে মূলত আমরা আমাদের টেমপ্লেট এডিটিং এর কাজ করব।
নিচের লিংক থেকে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড: Notepad++

ডাউনলোড শেষে সফটওয়্যার টি ইনস্টল করে নিন।

Notepad++ দিয়ে আপনার টেমপ্লেট টি এডিটিং করতে ফাইল মেন্যু থেকে Open এ ক্লিক করুন এবং টেমপ্লেটের লোকেশন দেখিয়ে দিন। টেমপ্লেট টি open হলে নির্দেশনা অনুযায়ী এডিটিং করে নিন। উল্লেখ্য যে, পরবর্তী পোষ্টসমূহে বিভিন্ন ভাবে এডিটিং করার জন্য নির্দেশনা দেওয়া হবে। উক্ত পোষ্টসমূহে যেভাবে এডিটিং করতে বলা হবে, ঠিক সেভাবেই এডিটিং করবেন।

নিচের চিত্রটির মত আমরা যদি ২টি ফাইল একসাথে নিয়ে কাজ করতে চাই তাহলে View মেন্যুতে ক্লিক করে Go to another view তে ক্লিক করতে হবে।



পূর্বের অবস্থায় ফিরে যেতে পুনরায় View মেন্যুতে ক্লিক করে Go to another view তে ক্লিক করতে হবে।

এডিটিং শেষে কিবোর্ড থেকে একসাথে Ctrl ও S চেপে অথবা File মেন্যু থেকে Save এ ক্লিক করে টেমপ্লেট টি সেভ করে নিন। পরবর্তীতে উক্ত টেমপ্লেট টি নিয়ম অনুসারে আপনার ব্লগ সাইটে আপলোড করে নিবেন।

তবে খেয়াল রাখবেন আপনার ব্লগের টেমপ্লেট টি যখন এডিটিং করতে যাবেন তখন উক্ত টেমপ্লেটের একটি কপি অন্যত্র সরিয়ে রাখুন। কেননা উক্ত টেমপ্লেট টি যখন এডিটিং এর কাজ করতে যাবেন তখন ভুলবশত বিভিন্ন মিসটেক হতে পারে। ফলে টেসপ্লেট টি ব্লগ সাইটে সাপোর্ট নাও নিতে পারে। তখন যদি এর একটি কপি আপনার কাছে না থাকে তাহলে সমস্যায় পরতে পারেন। সুতরাং সর্বশেষ টেমপ্লেট এর একটি কপি আলাদা স্থানে সেভ করে রাখুন।

এভাবে প্রতিবার সর্বশেষ আপলোড কৃত টেমপ্লেটের এডিটিং করে আপনার ব্লগ সাইট কে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারবেন।


৩। ইমেজ ক্যাপচার:-

ব্লগের পোষ্টে গুরত্বপূর্ণ অংশকে দেখানোর জন্য আপনার ইচ্ছেমত স্থান থেকে এর দ্বারা ইমেজ তুলে নিতে পারবেন। এটি এমন একটি সফটওয়্যার যা একটি নির্দিষ্ট অংশকে ইমেজে রুপান্তরিত করা যায়। এই সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Download FastStone Capture


৪। কালার পিক্সেল:-

এটি একটি গুরত্বপূর্ল সফটওয়্যার। ওয়েবসাইটে আমাদের পছন্দের যেকোন কালার দেওয়ার ক্ষেত্রে এই সফটওয়্যার এর ব্যবহার হয়ে থাকে। এটি যেকোন কালারের মান সংখ্যায় প্রকাশ করে। উক্ত সংখ্যা যখন আমরা আমদের ওয়েবসাইটে ব্যবহার করব, তখন ঐ কালার টি আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাব।
নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড কালার পিক্সেল

সফটওয়্যারটির ব্যবহারের নিয়ম- সফটওয়্যারটি আপনার পিসিতে run করান। নিচের চিত্রটির মত দেখতে পাবেন।



এবার আপনার পছন্দের কালারের ওপর মাউসের পয়েন্টার রেখে কিবোর্ড থেকে spacebar প্রেস করুন। তারপর Color px এর স্কিনে উক্ত কালার টি ব্লক হয়ে যাবে। তার পাশে একটি বন্ধ তালা দেখা যাবে।

এবার আপনি এর বাম পাশ থেকে মাউসের সাহায্যে Hex এর সাথে # চিহ্নটির পরের অক্ষরগুলোর উপর রাইট বাটন দ্বারা ডাবল ক্লিক করুন। নিচের চিত্রটির সাহায্যে এই স্থান টি কে দেখানো হলো।



এই স্থানটি তে ডাবল ক্লিক করার সাথে সাথে কালার এর কোড টুকু অটোমেটিক ভাবে copy হয়ে যাবে। তারপর আপনি ঐ কালার টুকু যেখানে বসাতে চান সেখানে গিয়ে উক্ত কোড টুকু paste করুন। ব্যাস কোড টুকু সেখানে paste হয়ে যাবে। এবং আপনার নির্ধারিত কালার সেখানে প্রদর্শিত করা হবে।

আজকের পোষ্ট এ পর্যন্তই। আপনারা যারা ব্লগের বিভিন্ন সমস্যা ফেস করেন এবং কমেন্ট করেন, অবশ্যই আপনাদের ব্লগ এড্রেস কমেন্টের পাশে উল্লেখ করবেন। এছাড়াও যারা আমার এই পোষ্টগুলো ফলো করে ব্লগ সাইট তৈরি করছেন। তারা কমেন্টের মাধ্যমে তাদের ব্লগ এড্রেসগুলো দিতে পারেন।

সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৩

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট টি শুরু করতেছি। আজকে আমরা অন্য কোন ব্লগ সাইটের Export-কৃত blog কিভাবে নিজের সাইটে import করে সে বিষয়ে শিখব।

প্রথমে নিম্নের লিংক থেকে Export-কৃত blog টি ডাউনলোড করে নিন।
Exported blog
মূলত এটি একটি সম্পূর্ণ ব্লগসাইটের সকল পোষ্টের সমষ্টি। এটি যখন আপনার সাইটে আপলোড করা হবে। তখন এই ব্লগের সবগুলো পোষ্ট আপনার ব্লগসাইটে দেখতে পাবেন। আপনি যেহেতু আপনার ব্লগ সাইটে কোন পোষ্ট করেন নি সেহেতু এর দ্বারা আপাতত পোষ্টের প্রয়োজন পূরণ করা হল। আপনি চাইলে উক্ত ব্লগের যেকোন পোষ্ট পরবর্তীতে ডিলিট করতে পারবেন। যাইহোক আমরা এখন ডাউনলোড কৃত ফাইলটি আপলোড করব।

Export-কৃত blog টি আপলোড করতে আপনার ব্লগার ড্যাসবোর্ড থেকে Setting অপশনস্-এ গিয়ে Other সিলেক্ট করুন।
তারপর blog tools হতে import blog এ ক্লিক করুন। এরপর নিচের ছবিটির মত দেখতে পাবেন।

সেখান থেকে browse এ ক্লিক করে আপনার ডাউনলোড-কৃত Export blog ফাইলটির লোকেশন দেখিয়ে দিন। এবার নিচের ছবি এবং লিখাটি খালি বক্সে টাইপ করে import blog এ ক্লিক করুন। ব্যাস আপনার আপলোড সফল হবে।
এবার উপরের view blog এ ক্লিক করে আপনার ব্লগটি দেখে নিন।
আজকের পোষ্ট এ পর্যন্ত। আগামী পোষ্টের আমন্ত্রন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।

আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-২

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। গত পর্বে আমরা ব্লগ সাইট খোলার নিয়মটা শিখেছি।

আজ আমরা ব্লগ-সংক্রান্ত টুলস্ গুলোর পুরোপুরি ব্যবহার সম্পর্কে জানব।

প্রথমে আমাদেরকে ব্লগার ড্যাসবোর্ডে যেতে হবে। ব্লগার ড্যাসবোর্ডে যেতে www.blogger.com -এ ভিজিট করুন। যদি সাইন ইন করা না থাকে বা, সাইন ইন এর প্রয়োজন হয়, তাহলে আপনার ই-মেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। তারপর আপনি ব্লগার ড্যাসবোর্ড দেখতে পাবেন।



এবার More options -এ যান।(উপরের ছবিটি তে তীর চিহ্ন দ্বারা More options এর অবস্থান দেখানো হয়েছে) মনে রাখবেন ব্লগের সমস্ত টুলস্ গুলো এখানেই রয়েছে। More options এর পাশে Veiw blog এ ক্লিক করে আপনি আপনার ওয়েব সাইট টি দেখতে পারবেন।(যেহেতু আপনি এখনো কোন পোষ্ট করেন নি, সেহেতু আপনি আপনার ওয়েব সাইট টি খালি দেথতে পাবেন। যাইহোক, আমরা একে একে প্রত্যেকটি টুলস্ এর ব্যবহার সম্পর্কে জানব।

মূলত More options -এ ক্লিক করলে আমরা নিম্নের অপশনস্ গুলো দেখতে পাব। এছাড়া এসব অপশনস্ এ ক্লিক করে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত অপশনস্ চূজ করতে পারব।

1. Overview: এখানে গিয়ে আপনি Pageviews দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনার ব্লগের ভিজিটরদের সম্বন্ধে বিভিন্ন তখ্য পেতে পারেন।

2. Posts: এখানে গিয়ে আপনি আপনার পোষ্টগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনি যেকোন ড্রাফট্ পোষ্ট কে এখান থেকে পাবলিশ করতে পারবেন। ইচ্ছা করলে আপনার প্রকাশিত যেকোন পোষ্ট অথবা একত্রে অনেকগুলো পোষ্টকে ডিলিট করতে পারবেন। অনেকগুলো পোষ্টকে ডিলিট করতে চাইলে প্রথমে আপনাকে পোষ্টগুলো মার্ক দিতে হবে। এর জন্য প্রতিটি পোষ্টের পূর্বে থাকা বক্সে ক্লিক করলে উক্ত পোষ্টটি মার্ক হবে। Posts পেজের ডানদিকে একাধিক পেজের যাওয়ার অপশনস্ রয়েছে। তার পাশে সর্বশেষ উক্ত পেজ-এ কয়টি পোষ্ট দেখানো হবে, সেই অপশনস্ টি রয়েছে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে এর পরিবর্তন করতে পারেন।

3. Pages: এখানে ওয়েব সাইটের সবগুলো পেজ দেখানো হয়। আপনি ইচ্ছে করলে New page এ ক্লিক করে যেকোন নতুন পেজ নিতে পারবেন। New page এ ২টি অপশনস্ রয়েছে, একটি হল Blank page এবং অপরটি হল Web address. Blank page নিতে চাইলে এর উপর ক্লিক করে পেজের নাম দিয়ে পেজটি সেইভ করুন। আপনি ইচ্ছে করলে html এ ক্লিক করে আপনার পছন্দমত করে পেজটি তৈরি করতে পারবেন। আপনি যদি কোন ওয়েব পেজের এড্রেস দিয়ে পেজ তৈরি করতে চান তাহলে Web address এ ক্লিক করে সেখানে পেজের টাইটেল-এ পেজের নামটি এবং Web address(url)-এ আপনার পেজের url টি দিয়ে সেইভ করুন। এছাড়াও আপনি আপনার নেয়া প্রতিটি পেজের নিচে Edit, view এবং delete অপশনস্ গুলো দেখতে পাবেন। Show pages as এর ডানে কয়েকটি অপশনস্ রয়েছে। এগুলো দ্বারা আপনি আপনার পেজকে ইচ্ছেমত কনফিগার করতে পারবেন। হোমপেজে কোন পেজকে যদি দেখাতে না চান তাহলে Don’t show সিলেক্ট করুন। আপনি চাইলে Top tabs ও side links দিয়ে আপনার পেজগুলোকে দুইভাবেই সাজাতে পারবেন। অবশ্যই আপনার কাজ শেষ হওয়ার পর উপরের ডান পাশে থাকা Save arrangement এ ক্লিক করতে ভূলবেন না যেন। কেননা, আপনি যদি এটা না করেন তাহলে আপনার করা কাজগুলো মোটেও সেইভ হবেনা। ফলে আপনার ওয়েব সাইটে এর কোন পরিবর্তন দেখতে পাবেন না। সুতরাং প্রত্যেকবার কাজ করার সময় Save arrangement এ ক্লিক করে আপনার কাজগুলো সেইভ করে নিবেন।

4. Comments: এখানে আপনি কমেন্টস্ গুলো দেখতে পারবেন।

5. Google+: এটা হল গুগুলের জনপ্রিয় একটি সার্ভিস। এই ফিচারের দ্বারা গুগুলের একটি বিশাল কমিউনিটি রয়েছে। যাইহোক, আপনি এটাতে গিয়ে ২টি অপশনস্ খুজে পাবেন। একটি হল- Prompt to share after posting? (আপনি এর পূর্বে থাকা বক্সে ক্লিক করলে আপনার প্রতিটি পোষ্ট আপনার Google+ একাউন্টে ও পাবলিশ হবে। যখন আপনি কোন পোষ্ট পাবলিশ করতে যাবেন তখন এর নাটিফিকেশন আসবে। আর যদি আপনি এটা না চান তাহলে বক্সে ক্লিক করে মার্ক সাইন টি উঠিয়ে দিন।) অপরটি হল- Use Google+ Comments on this blog? (এর পূর্বে থাকা বক্সে মার্ক দিলে Google+ Comments গুলো আপনার ব্লগে প্রকাশিত হবে।

6. Stats: এখানে আপনি আপনার ব্লগের ভিজিটরদের গ্রাফ দেখতে পাবেন। এছাড়াও আপনি এখানে ট্রাফিক সোর্স সহ আপনার ব্লগে ভিজিট করা ভিজিটরদের হিস্টোরি দেখতে পাবেন।

7. Layout: এখানে আপনি আপনার ওয়েব সাইটের বিভিন্ন লে-আউট গুলো দেখতে পাবেন। আপনি ইচ্ছে করলে এগুলো কে আপনার ইচ্ছেমত করে সাজাতে পারেন। আপনি যদি কোন নতুন গেজেট যোগ করতে চাইলে তাহলে প্রথমে আপনি গেজেট টি যেখানে যোগ করতে চান সেখানে গিয়ে add a gadget এ ক্লিক করুন। তারপর যে ধরনের গেজেট আপনি যোগ করতে চান সে ধরনের গেজেট নির্বাচন করুন। উল্লেখ্য যে, যদি আপনি html or, javascript-এ গেজেট তৈরি করতে চান তাহলে সেটাকে সিলেক্ট করে কোড দিয়ে সেইভ করে নিন। যেহেতু এটা একটা বিস্তারিত বিষয়। সেহেতু এই বিষয় টা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব।

8. Template: টেমপ্লেট দ্বারা আপনি আপনার হোমপেজকে আকর্ষনীয় ভাবে প্রদর্শন করতে পারবেন। পরবর্তীতে আমরা এ-বিষয়ে বিস্তারিত জানব।

9. Settings: এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েব সাইটের সেটিংস গুলো পরিবর্তন করে নিতে পারবেন। সেটিংস এর কিছু অপশনস্ রয়েছে এগুলো আমরা পেজের নিচের বাম অংশে দেখতে পাব। প্রথমে আমরা Basic অপশনস গুলো জেনে নিব।

* Basic-এ আমরা Title, Description, Privacy অপশনস্ গুলো দেখতে পাব। Title-এ আমরা যে নামটি দিব সেটা আমাদের ওয়েব সাইটের উপরের টাইটেল অংশে দেখতে পাব। Description-এ আপনার ওয়েব সাইট সম্পর্কে বর্ননা দিতে পারেন। Privacy-তে আমরা- Listed on Blogger. এবং Visible to search engines এই দুটি অপশনস্ দেখতে পাব। আপনি যদি আপনার ব্লগ টি ব্লগার লিস্টে রাখতে চান তাহলে Listed on Blogger এ Yes দিন। এছড়া আপনি যদি আপনার ব্লগকে সার্চ ইন্জিনে দেখাতে চান তাহলে Visible to search engines এ Yes দিন। তারপর Save changes-এ ক্লিক করুন। ডিফল্ট ভাবে এগুলো Yes দেয়া থাকে।
Publishing-এ আমরা আমাদের ব্লগ এড্রেস টি দেখতে পাব। এছাড়া যদি আমরা নতুন ভাবে কোন ডোমেইন কিনে থাকি তাহলে আমাদের এই সাইট টি + Add a custom domain এ ক্লিক করে নতুন ডোমেইন-দিয়ে সেটাকে পাবলিশ করতে পারব।
Permissions-এ আমরা Blog Authors এবং Blog Readers নামে দুটি অপশনস্ দেখতে পাব। Blog Authors দ্বারা Admin কে বুঝানো হয়। আপনি চাইলে আপনার ওয়েব সাইটের Admin এর সংখ্যা বাড়াতে পারেন। এর জন্য আপনাকে + Add authors ক্লিক করে তাদের বর্ণনা দিতে হবে। Blog Readers দ্বার যারা যারা আপনার ব্লগ পড়তে পারবে তাদের লিস্ট আপনি দিতে পারেন। ডিফল্ট ভাবে Anybody দেয়া থাকে এর ফলে যে কেউ আপনার ব্লগ পড়তে বা দেখতে পারবে।

* এবার আমরা পেজের বামপাশে Basic এর নিচে Posts and Comments এ ক্লিক করে এসব অপশনস্ সম্পর্কে জেনে নিব।
Comment Location-এ ডিফল্ট ভাবে Embedded সিলেক্ট করা থাকে আমরা চাইলে তা পরিবর্তন করে বাকি তিনটির যেকোন একটি চূজ করতে পারি।
Who can comment-এ কারা কারা কমেন্ট করতে পারবে সে অপশনস্ গুলো দেয়া রয়েছে। ডিফল্ট ভাবে Anyone সিলেক্ট করা থাকে। আপনি চাইলে তা আপনার পছন্দ মত অপশনস্ থেকে সিলেক্ট করতে পারেন।
Comment Moderation -এ ডিফল্ট ভাবে Never দেয়া থাকে, আপনি চাইলে বাকি দুটি ও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন।
Show word verification-এ word verification দেখতে চাইলে Yes দিন, না দেখাতে চাইলে No দিন, তারপর উপরের Save setting এ ক্লিক করে সেইভ করে নিন।
এছাড়াও এর নিচে আরো দুটি অপশনস্ রয়েছে যেগুলো হল- Show Backlinks এবং Comment Form Message.

* এবার আমরা পেজের বামপাশ থেকে Mobile and email এ ক্লিক করে সে অপশনস্ গুলো দেখে নিব।
Mobile এ যে অপশনস্ টি রয়েছে তা হল- Posting using SMS/MMS. মানে, আপনি যদি মোবাইলের এস.এম.এস অথবা এম.এম.এস দিয়ে পোষ্ট করতে চান, তাহলে Add mobile device এ আপনার মোবাইল ডিভাইসটি সিলেক্ট করুন তারপর তা সেইভ সেটিং দিয়ে সেইভ করে নিন।
Email-এ Posting using email দ্বার আপনি আপনার ওয়েব সাইটের যেকোন পোষ্ট ই-মেইলের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও এতে Comment Notification Email এবং Email posts to নামে আরো দুটি অপশনস্ রয়েছে।

* পেজের বামপাশে Language and formatting এ ক্লিক করে আমরা এর অপশনস্ গুলো দেখে নিব।
আমর যদি বাংলায় আমাদের ওয়েব সাইট তৈরি করতে চাই তাহলে Language বাংলা সিলেক্ট করে Enable transliteration কে “Enable” in “bengali-বাংলা” সিলেক্ট করতে হবে। তারপর উপরের সেভ সেটিং ক্লিক করে তা সেভ করে নিতে হবে।
Formatting -এ Time zone ক্লিক করে “(GMT+06:00) Dhaka” কে সিলেক্ট করতে হবে। তার পরের তিনটি অপশনস্ আপনার পছন্দমত চূজ করতে পারন। তবে কাজ শেষে সেভ সেটিং দিতে ভূলবেন ন যেন।

* এবার পেজের বামপাশের Search preferences-এ ক্লিক করে আমরা আমদের ওয়েব সাইটের সার্চ বিষয়-সমূহের ব্যাপারে বিভিন্ন তথ্য দ্বারা কনফিগ করে নিতে পারি। এতে করে আমাদের ওয়েব সাইটের বিভিন্ন পোষ্ট সার্চ ইন্জনে স্থান পাবে।

* এবার পেজের বামপাশের সর্বশেষ অপশনস- Other এ ক্লিক করে এর অপশনস্ গুলো সম্পর্কে জেনে নিই।
Blog tools টি ব্যবহার করে আপনি আপনার ব্লগকে Import, Export এবং Delete করতে পারবেন। আপনার যদি পূর্বের কোন ব্লগ থাকে আর আপনি যদি সেই ব্লগের পোষ্ট-গুলোকে এই ব্লগে আনতে চান তাহলে Import blog এ ক্লিক করুন। এবার Browse এ ক্লিক করে আপনার .xml ফাইলটি কম্পিউটার থেকে সিলেক্ট করে করুন। শেষে Import blog এ ক্লিক করুন। তারপর দেখবেন আপনার পূর্বের ব্লগ-সাইটের প্রত্যেকটি পোষ্ট আপনার নতুন ব্লগে প্রকাশিত হয়েছে। এছাড়া Export blog এ ক্লিক করে আপনার বর্তমান ব্লগের পোষ্ট-সমূহ ডাউনলোড করে তা অন্য কোন ব্লগে Import করতে পারবেন। আপনি যদি আপনার বর্তমার ব্লগটি বাতিল করতে চান, তাহলে Delete blog এ ক্লিক করে তা সহজেই করতে পারেন।
এছাড়াও এসব অপশনস্ এর নিচে- Site feed, OpenID, Adult Content এবং Google Analytics নামে আরো চারটি অপশনস্ রয়েছে। আপনি চাইলে এগুলো কে আপনার পছন্দ মত চূজ করতে পারেন।

লিখতে লিথতে পোষ্ট টি কে অনেক বড় করে ফেললাম। যাইহোক আজ এখানেই শেষ করতে হবে। আরেক টা কথা, আপনারা যদি কেউ পোষ্টের কোন অংশ বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের সে বিষয়ে সাহায্যে করব, কেননা আপনাদের সামান্যতম উপকৃত করবার জন্যই তো আমার এই ছোট্র প্রয়াস।

আগামী পর্বে আবার দেখা হবে। সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-১

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আমরা যারা সাধারন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছি তারা প্রত্যেকেই নিজের জন্য একটা নিজস্ব ওয়েব-সাইট প্রত্যাশা করি। তবে সে-সমস্থ নিয়ম-কানুন না জানার কারনে আমাদের অনেকেই হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারিনা।

যাইহোক, তারই জের ধরে আমি আপনাদের জন্য সহজ প্রণালীতে কিভাবে ওয়েব সাইট তৈরি করা যায় তার পুরো প্রকৃয়া নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন।

প্রকৃতপক্ষে ওয়েবসাইট পরিচালনা করা একটি বিশাল ব্যাপার। যা আমাদের মত সাধারন ব্যবহারকারীদের পক্ষে এর সামগ্রীক খরচ বহন করা সম্ভব নয়। কারন এতে ডোমেইন, হোস্টিং সহ বিভিন্ন খরচ যুক্ত রয়েছে। তাই আমাদের ফ্রী কোন সার্ভিস ব্যবহার করাই শ্রেয় হবে।

কিন্তু সবচেয়ে খুশির ব্যাপারটি হল এই যে, আমাদের কথা বিবেচনা করে গুগুল এবং ওয়ার্ডপ্রেস এই ধরনের ফ্রী সার্ভিস চালু করেছে। যদিও এসব ক্ষেত্রে অনেক শিথিলতা আরোপ করা হয়েছে তারপরও আমরা তাদেরকে এধরনের সার্ভিস চালু করার জন্য সাধুবাদ জানাই।

আমরা প্রথমে গুগুল ব্লগ দিয়ে শুরু করি কেননা এটা ওয়ার্ডপ্রেস এর চেয়ে অনেক সহজে তৈরি করা যায়। পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় সে বিষয়ে দেখব।

গুগুল ব্লগে অনেক কিছুরই সীমাবদ্ধতা রয়েছে। যাইহোক, তারপরও আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের সাইট টি কে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য। তবে আপনাদের কে অবশ্যই প্রতিটি পর্ব ভালো করে দেখতে হবে এবং সে অনুযায়ী অনুসরন করতে হবে।

অনেক কথা হলো। এবার আমরা কাজের প্রসঙ্গে আসি।

গুগুল ব্লগ তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা জিমেইল আইডি’র প্রয়োজন হবে।
যাদের নেই তারা এক্ষুনি gmail.google.com এড্রেস-এ গিয়ে জিমেইল আইডি টি খুলে নিন।
আর যাদের রয়েছে তাদের নতুন করে আইডি খোলার প্রয়োজন নেই। তবে হ্যা মন চাইলে নতুন আইডি দিয়েও ব্লগ সাইট টি খুলতে পারেন।
যাইহোক, এবার আপনারা নিচের ধাপসমূহ অনুসরন করুন।

প্রথমে আপনি www.blogger.com
এ যান। তারপর আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্লগারে সাইন ইন করুন।



তারপর, নতুন পেজটি তে আপনাকে স্বাগতম জানানো হবে। যাইহোক আপনি উক্ত পেজের নিচের অংশে যান। তারপর, “ব্লগারে অবিরত রাখুন” অথবা “Continue blogger” এ ক্লিক করুন।

নতুন পেজটি ওপেন হলে “নতুন ব্লগ” বা “New blog” এ ক্লিক করুন।



“নতুন ব্লগ” এ ক্লিক করার পর পেজটি নিচের ছবিটির মত দেখাবে



১. এবার আপনি শিরোনাম বা title -এ, আপনার ব্লগ সাইটের টাইটেল নামটি দিন।
২. ঠিকানা বা address -এ, আপনার ব্লগ সাইট টি যে নামে খুলতে চান সে নামটি দিন।
৩. টেমপ্লেটের তালিকা থেকে যেকোন একটি টেমপ্লেট নির্বাচন করুন।
উপরের কাজগুলো শেষ হলে এবার “ব্লগ তৈরি করুন!” লিখাটি-তে ক্লিক করে ব্লগটি সম্পন্ন করুন। ব্যাস আপনার ব্লগটি তৈরি হয়ে গেল।

আজকের পর্ব এ পর্যন্ত-ই। ইন-শা-আল্লাহ্! আগামী পর্বে আমরা ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।

সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।