Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Monday, 6 January 2014

ডেস্কটপ থেকে এক ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে আসুন

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

সাধারনত ফেসবুকে যেতে হলে আমাদের কে ডেস্কটপ, প্রোগ্রাম অথবা টেস্কবার থেকে ইন্টারনেট ব্রাউজার বের করে তারপর তা ওপেন করতে হয়।

পরবর্তীতে এটি ওপেন হলে এড্রেস বারে ফেসবুকের url টি টাইপ করতে হয়। অনেকেই বুকমার্কের মাধ্যমে ওপেন করে থাকেন।

আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস্ শেয়ার করব। সেটি হল আপনারা ডেস্কটপ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে যেতে পারবেন।

শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি সহজ কাজ যা একটু বুদ্ধি খাটালে আপনি হয়তো নিজেই করতে পারবেন কোন সাহায্যে ছাড়াই। কেননা এটি একটি শর্টকাট জাতীয় টিপস্।

যাইহোক, কথা না বাড়িয়ে কাজের প্রসঙ্গে আসা যাক।

নিম্নে এই প্রসেস টি বর্ণিত হল-



প্রথমে ডেস্কটপ থেকে Right button এ ক্লিক করুন। তারপর New তে গিয়ে Shortcut সিলেক্ট করুন।



এবার Create Shortcut নামে ডেস্কটপে একটি উইন্ডো দেখতে পাবেন।

এখন উইন্ডোটির খালিঘরে ফেসবুকের url টি লিখে দিন। ফেসবুকের url টি হল-

http://www.facebook.com

তারপর next এ ক্লিক করুন।



এবার খালিঘরে টাইটেল- “Facebook” লিখে দিন। তারপর finish এ ক্লিক করুন।



ডেস্কটপে নিম্নের চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবেন।



এবার আসুন সেটিকে ফেসবুকের ন্যায় একটি আইকন দিয়ে দিই।

এবারে আমরা উক্ত আইকনটির উপর কার্সর রেখে Right button এ ক্লিক করব এবং সেখান থেকে properties সিলেক্ট করব।

এরপর ডেস্কটপে আমরা নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাব।



এবার সেখান থেকে change icon এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত আরেকটি উইন্ডো দেখতে পাবেন।



এরপর সেখান থেকে চিত্রে দেখানো আইকন টি খুজে বের করুন এবং সেটিকে সিলেক্ট করুন। অবেশেষে ok তে ক্লিক করুন।

সাথেসাথে আইকনটি কে নিম্নের ন্যায় দেখতে পাবেন।



ব্যাস হয়ে গেল একটি পুরো প্রসেস টি।

উল্লেখ্য যে, আমি শুধুমাত্র এখানে ডেস্কটপের Shortcut অপশনস এর একটি উদাহরন দেখিয়েছি মাত্র। আপনি চাইলে Shortcut অপশনস টির মাধ্যমে এমন অনেক কিছুই করতে পারেন যা অনেকেই ধারণা করতে পারবে না।

আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

যেভাবে আপনার ফেসবুক একাউন্ট হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন

আস্-সালামু আলাইকুম।

ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করে থাকি।

ফেসবুকে প্রত্যেকের একটি গুরত্বপূর্ণ একাউন্ট থাকে এবং যেটি দিয়ে সবার সাথে সহজেই যোগাযোগ করা হয়। এছাড়াও জরুরী ভিত্তিতে যোগাযোগের জন্য উক্ত একাউন্ট টি পরিচিত সবার সাথে শেয়ার করা হয়। এসব কারণে ফেসবুক একাউন্ট অনেকটা গুরত্বপূর্ণ হয়ে পড়ে। প্রয়োজন হয় বিশেষ নিরাপত্তা প্রদানের। নিরাপত্তাহীন ফেসবুক একাউন্ট সহজেই হ্যাকারের দ্বারা হ্যাক হয়ে যায়। যদি এরকম গুরত্বপূর্ণ ফেসবুক একাউন্ট হ্যাকারদের দ্বারা হ্যাক হয়ে যায় তাহলে মাথায় হাত ছাড়া আর কিছুই করার থাকেনা।



আমি আজ আপনাদের কে ৫টি উপায় শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন।

নিম্নে সেগুলো দেয়া হল-


1. Secure ব্রাউজিং Enable করুন-



Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব। Secure ব্রাউজিং Enable করতে এখানে ক্লিক করুন।

2. Text message নাটিফিকেশন Active করুন-



ফেসবুক সকল FB ব্যবহারকারীদের বিনামূল্যে টেক্সট মেসেজ নাটিফিকেশন সুবিধা প্রদান করছে। যখন কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনার একাউন্টে ঢোকা হবে তখন টেক্সট মেজেস নাটিফিকেশন আপনার কাছে পৌছে যাবে। এরপর আপনি সহজেই বুঝতে পারবেন আপনি নিজে অথবা হ্যাকার আপনার একাউন্টে লগইন করেছে কিনা। তখন আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করিতে পারবেন।

3. সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন-



শক্তিশালী পাসওয়ার্ড হ্যাকার থেকে ফেসবুক একাউন্ট সংরক্ষণ করার সেরা উপায়। যদি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ৩টি ক্যাপিটাল লেটার, ৩টি স্মলার লেটার, ৩টি নাম্বারির সংখ্যা ব্যবহার করতে হবে (উদাহরণস্বরুপ- BCDefg123)। এই ধরনের শক্তিশালী পাসওয়ার্ড আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধি করতে সহায়তা করবে।

4. 3rd পার্টি এপ্লিকেশন ব্যবহার করার সময় সতর্ক থাকুন-



ফেসবুকে আরো মজা এবং আরো আরামদায়ক করার জন্য তৃতীয় পক্ষের Apps এর অভাব নেই। কিন্তু এখন হ্যাকাররা এগুলো কে ব্যবহার করে তাদের হ্যাকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা কোন নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করে থাকি কিন্ত ব্যবহার শেষে সেগুলো কে remove/disable করতে ভূলে যাই। এর ফলে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে।
সুতরাং এখানে ক্লিক করে এপস্ সেটিং পৃষ্ঠায় যান, তারপর যেসব এপস্ আপনি ব্যবহার করছেন না সেগুলো কে disable করে দিন।

5. নিরাপত্তা সফ্টওয়্যার ব্যবহার করুন-



আপনার পিসির জন্য keylogger অথবা remote access Trojan (RAT) খুবই বিপজ্জনক। এগুলো হাত থেকে বাচার জন্য সঠিক নিরপত্তা সফটওয়ার ব্যবহার করুন।

সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

যেকোন ইমেজ কে ফেসবুক চ্যাটে ব্যবহার করুন

আস্-সালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো রয়েছেন। সর্বদা এটাই কামনা করি।

বর্তমানে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে এর চ্যাটিং সুবিধা টি এটাকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দিয়েছে।

চ্যাটে আমরা বিভিন্ন রকম emoticons এর ব্যবহার করে থাকি। তবে আমরা ইচ্ছে করলে যেকোন ইমেজ কে চ্যাট কোডে রুপান্তরিত করে ফেসবুকের চ্যাটে ব্যবহার করতে পারি।



নিম্নে যেকোন ইমেজ কে চ্যাট কোডে রুপান্তর করার নিয়মাবলি দেয়া হল।



১। প্রথমে নিচের লিংকটি তে যান।
Smileyti

২। এবার Browse এ ক্লিক করে ইমেজটির লোকেশন দেখিয়ে দিন। তারপর Upload now এ ক্লিক করুন।

৩। এবার কোডটি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৪। কোডটি তৈরি হলে পুরো কোডটি কপি করে নিন।



৫। এবার ফেসবুকের চ্যাট বক্সে paste করুন।

ব্যাস, উপভোগ করতে থাকুন এই মজার টিপস্ টি।

সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

কোন ব্রাউজার ছাড়াই ডেস্কটপ থেকে ফেসবুক সহ সৌশাল সাইটগুলোতে চ্যাট করুন

আস্-সালামু আলাইকুম।

আমি আজ আপনাদের সাথে বেসম্ভব সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করব, যা দ্বারা আপনি ডেস্কটপ থেকে সহজেই ফেসবুক সহ যেকোন সৌশাল সাইটগুলোতে চ্যাট করতে পারবেন।



সফটওয়্যার টির ডাউনলোড লিংক নিচে দেওয়া হল। ১৮ এমবির এই সফটওয়্যার টি এখুনি ডাউনলোড করে নিন।

ডাউনলোড

এবার সফটওয়্যার টি ইনস্টল দিন।

ইনস্টল শেষ হলে প্রোগ্রামটি রান করান। আপনার সামনে সফটওয়্যারটির লগইন এবং একাউন্ট খোলার জন্য এই দুটি উইন্ডো চলে আসবে।

প্রথমে আপনি একাউন্ট খোলে নিন। তারপর লগইন করে নিন। বিষয় টা খুব ইজি.. তাইনা।

এবার নিচের চিত্রটির ন্যায় ওপেন হবে।



আপনি এবার সোশাল আইকন গুলোর উপর ক্লিক করে প্রতিটি একাউন্টে লগইন করুন। যেমন ফেসবুকের জন্য F চিহ্নিত আইকন টির উপর ক্লিক করুন। তারপর আপনার ফেসবুক এড্রেস চাইবে। আমি সেখানে আমার ফেসবুক নীকনেম টি দিয়েছি। এরপর ফেজবুকের লগইন পেজ দেখতে পারবেন। আপনি সেখানে আপনার ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। একে একে অন্যান্য আইকন গুলোর ওপর ক্লিক করে একইভাবে আপনার একাউন্ট গুলোতে লগইন করুন।

আপনার ফেজবুকের নাটিফিকেশন গুলো ডেস্কটপের বামদিকে দেখতে পারবেন।

আপনি এর অপশনস্ গুলোর পরিবর্তনের মাধ্যমে ইচ্ছেমতো এই প্রোগ্রাম টি কে সাজাতে পারেন।


ব্যাস উপভোগ করতে থাকুন এই মজার সফটওয়্যার টি।

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।